
মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোনার কেন্দুয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ায় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়।
গতকাল রোববার (৩ মে) গণিত বিষয়ে পরীক্ষা শেষে উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকালে নির্ধারিত সময়ে উক্ত কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেয় এসএসসি পরীক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও কেন্দ্র কর্তৃপক্ষ তা ব্যবহার করতে দেয়নি। ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভোগান্তির শিকার হয়।
পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিনভর উত্তেজনা বিরাজ করলে সন্ধ্যার স্থানীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
শিক্ষার্থীদের দাবি, হঠাৎ করে ক্যালকুলেটর ব্যবহার বন্ধ করে দেওয়ায় তারা সময়মতো প্রশ্ন সমাধান করতে পারেননি, যা তাদের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবি জানান।
ঘটনাটি নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার মো. কামরুজ্জামান বলেন, পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রের ট্যাগ অফিসার ও সহকারী কৃষি কর্মকর্তা বরুন কুমার রায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেন। ফলে পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেনি।
তবে এ বিষয়ে ট্যাগ অফিসার বরুন কুমার রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, ক্যালকুলেটর ব্যবহার নিয়ে সৃষ্ট সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...