
এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি দ্যা প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিন দশকেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সফলভাবে কাজ করে নেতৃত্ব ও পেশাদারিত্বের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে দীর্ঘ আট বছরেরও অধিক সময় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি সাউথইস্ট ব্যাংকে দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে প্রিন্সিপাল ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এবং ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২৩ সালের জানুয়ারিতে দ্যা প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন এবং সাফল্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং পেশায় আবদুল কাইয়ুম চৌধুরী পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, কার্যকর নেতৃত্ব প্রদান ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।
পাশাপাশি সম্পদের গুণগত মান নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান উল্লেখযোগ্য। ব্যাংকিং খাতে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং একাধিকবার সেরা ব্যবস্থাপকের সম্মাননা অর্জন করেন।
তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
ব্যক্তিজীবনে তাঁর সহধর্মিণী একজন জ্যেষ্ঠ ব্যাংকার এবং তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। আবদুল কাইয়ুম চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...