
আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ক্যাম্পেইন বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ মে ২০২৬ খ্রি.) সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, জেলার গুইমারা ও রামগড় উপজেলায় আগামী ০৬ মে থেকে ২০ মে পর্যন্ত ফিস্টুলা প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ, খাগড়াছড়ি এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করছে সিআইপিআরবি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।
সভায় জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, সিভিল সার্জন কার্যালয়ের এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. শ্রাবস্তী চাকমা, গ্রীণ হিলের জেলা সমন্বয়ক রুপান্ত চাকমা এবং ইউএনএফপিএ ফিস্টুলা প্রকল্পের জেলা সমন্বয়ক মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার