
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আইনউদ্দিন কলেজ শাখা।
সোমবার (১১ মে) দুপুর ১২টায় সরকারি আইনউদ্দিন কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের মানব উন্নয়ন সম্পাদক মোঃ ইমতিয়াজ হাসনাইন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমীর মাওলানা আলিমুজ্জামান, পৌর শাখার আমির রেজাউল করিম, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ উবাইদুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদুল হোসাইন এবং মধুখালী পৌর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ প্রায় ২৫০টি পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, কুরআনের বিধান মেনে চললে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...