
ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বড় পর্দার চেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন।
কখনো সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত, আবার কখনো নিজের একান্ত ব্যক্তিগত সময়ের ছবি শেয়ার করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন পরীমণি। যেখানে তাকে দেখা গেছে একদমই অন্যরকম, স্নিগ্ধ অথচ আবেদনময়ী অবতারে।
শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি সুইমিং পুলের পাড় এবং গোধূলি বেলার মায়াবী সূর্যাস্ত। নীল জলরাশির কোল ঘেঁষে পরীমণি যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন।
পরীর পরনে রয়েছে হালকা রঙের একটি ফ্লোরাল প্রিন্টের শ্রাগ বা কভার-আপ, যা তার লুকে যোগ করেছে আলাদা মাত্রা। কখনো তিনি পুলের ধারে বসে উদাস মনে সূর্যাস্ত দেখছেন, আবার কখনো চুলে হাত দিয়ে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন।
ছবিতে তার পায়ের মেহেদির আলপনা এবং হাতের আংটি বাড়তি নজর কেড়েছে। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরীর রূপের বেশ প্রশংসা করেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘পড়ন্ত বিকেলে পরী।’ আরেকজন লিখেছেন, ‘রূপের রানী পরীমণি।’
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...