
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২মে ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি পরিচালিত “রিনিউড উইমেন ভয়েস অ্যান্ড লিডারশিপ-বাংলাদেশ (RWVL-B)” প্রকল্প।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

একই সঙ্গে তিন পার্বত্য জেলাতেও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনটি খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিষা তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদর্শন চাকমা।
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার পিংকি বড়ুয়া-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. সৃজনী ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব-এর সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, উইমেন এক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি অঞ্জলি ত্রিপুরা, আলোর প্রতিনিধি সোমেন তালুকদার এবং আগাপের প্রতিনিধি উদয় কিরন চাকমাসহ অন্যান্যরা।
বক্তারা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও সহিংসতার শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত