
সরকারি ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপন ও আগামী পাঁচ বছরের মধ্যে ৫,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে প্রচারাভিযান ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে ২০২৬) সকালে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, জাবারাং কল্যাণ সমিতি জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন এবং বিডাব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, সরকারি অবকাঠামোতে রুফটপ সোলার সম্প্রসারণের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমবে, বিদ্যুৎ ব্যয় হ্রাস পাবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসার ঘটবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।

তারা আরও উল্লেখ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দ্রুত রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ি জেলার সভাপতি অরুণ কান্তি চাকমা এবং সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী অরুণ কান্তি চাকমা ও ইখিন চৌধুরী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে একটি আঞ্চলিক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন স্থানীয় সোলার শিল্প ও প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
কর্মসূচিতে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...