
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শুধু বিশেষ দিবসগুলোতে নয়, সারাবছর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার চর্চা করা প্রয়োজন। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করেও আর্থিক স্বচ্ছলতা অর্জন সম্ভব। শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে আনতে পারলেই একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। শিশু-কিশোররা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকে, সে বিষয়েও অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বাবা-মাকে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৬মে) বেলা ১১টায় কালেক্টরেট মাঠ-এ জেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। আগামী ১৮ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...