
শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (রোববার ( ১৭ মে ) সকালে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিওপি ও কড়াইতলী বিওপির টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
এসময় উপজেলার সন্ধাকুড়ার থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ হয়। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮৯ হাজার ৫শ টাকা বলে জানায় বিজিবি।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, মাদকের চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যে-কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা