
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্টীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি আওতায় উপজেলা নিবাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও তহসিলদারগণের সঙ্গে সিসিবিভিও রক্ষাগোলা নেতৃতৃন্দের ক্ষুদ্র নৃ-গোষ্ঠেী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় তানোর উপজেলার হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান।
সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশনের (সিসিবিভিও) আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড (বি.এফ.ডি.ডব্লিউ) জর্মানী’র সহযোগিতায় তানোর ভূমি অফিসের কানঙ্গ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তানোর ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, ইমন, সিসিবিভিও উর্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, সহ-সমন্বয়কারী শাহাবুদ্দিন সিহাব, উর্ধতন সমাজ সংগঠক ইমরুল সাদাত, সিসিবিভিও রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সাংবাদিক সাঈদ সাজু, টিপু সুলতান, মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া হতদরিদ্র ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষদের আমাদের সকলকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যে সব সমস্যগুলো রয়েছে সেগুলো প্রশাসনকে সু-নজর দিতে হবে।
সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পক্ষে থেকে সিসিবিভিও রক্ষাগোলা কমিটি উপজেলা প্রশাসনকে তাদের ভূমি সক্রান্ত বিষয়গুলো সমাধানের জোর দাবি জানান ।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...