
খাগড়াছড়িতে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে এ কর্মসূচির আয়োজন করে “খাগড়াছড়ি ধর্ষণ বিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট”।
সমাবেশে বক্তারা ঢাকায় রামিসা এবং পাহাড়ে চিংমা খিয়াংসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থী অরকিত চাকমা, কিরণ চাকমা, কবিতা চাকমাসহ আরও অনেকে। বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার