
লেভেলের মনিটরিংটা করতে পারিনি। তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নেই। এটা তারা নিশ্চিতভাবে জানে।
মঙ্গলবার দেশের জাতীয় এবং অন্যান্য ঈদগাহে ঈদুল আজহার নামাজের নিরাপত্তা দেওয়া এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে হামলা হয়েছে। র্যাব কী ওই রাতে অপ্রস্তুত ছিল? ইয়াসিন বাহিনী কী এতই শক্তিশালী হয়ে গেল যে সেখানে র্যাবের ক্যাম্পে হামলা করলো? তার হওয়া গ্রেপ্তার দেখলাম না। আপনাদের কেউ হতাহত হয়েছে কিনা? পুরো বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। এ সম্পর্কে র্যাব মহাপরিচালক বলেন, “র্যাব এবং পুলিশের দুটি বিশেষ ক্যাম্প সেখানে কার্যক্রম পরিচালনা করছে। এবং তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হামলাটা আসলে র্যাব ক্যাম্পে হয়নি। আমাদের একটা নতুন বিশেষ ক্যাম্প তৈরি করে আমরা সেটা সেটল করার জন্য যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম। সেই সময় সেখানে তারা হামলা করেছে।
তিনি বলেন, ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার কোনো সুযোগ নেই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল। এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়ত তাদের সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি। তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নেই। এটা তারা নিশ্চিতভাবে জানে।
র্যাব ডিজি বলেন, যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের কিছু অসাবধানতাবশত ঘটেছে। তবে তারা এখানে আসতে পারবে না। তাদের সে শক্তি নেই। তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। এ পর্যন্ত প্রায় ৩০ জন গ্রেপ্তার হয়েছে।
আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা কোনোভাবেই সেখানে ঢুকতে পারবে না। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি। তারা তাড়ানো অবস্থায় থাকবে, ঢোকার কোনো সুযোগ পাবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত