
“একটি ছাগল একটি পরিবারের স্বপ্নের সম্বল, একটি ছাগল একটি সম্ভাবনা, একটি স্বাবলম্বী জীবনের সূচনা”—এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন।
মঙ্গলবার (২৬ মে) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়ন এর ফতেপুর এলাকায় জেনাসের কার্যালয় চত্বরে ৯টি অসহায় পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ডাঃ হাসান আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেনাসের সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোঃ হাসানুজ্জামান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ ইউসুফ হোসাইন এবং ডাঃ শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ছাগল শুধু একটি প্রাণী নয়—এটি একটি পরিবারের জন্য আয়ের উৎস, আত্মবিশ্বাস এবং নতুন জীবনের আশার প্রতীক। সঠিক পরিচর্যার মাধ্যমে এই সহায়তা একসময় একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। মানবতার সেবায় নিবেদিত এ সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্মকর্মসংস্থান, পুনর্বাসন, জরুরি ত্রাণ, খাদ্য সহায়তা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত