
ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে ধরে রাখতে অলহরি ইজারাবন্দ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় খেলা হা-ডু-ডু প্রতিযোগিতা। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
২৯মে শুক্রবার বিকালে অলহরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনিছুজ্জামান মৃধা, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাক আহমেদ সোহেল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ত্রিশাল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক সারোয়ার জাহান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হা-ডু-ডু খেলা শেষে বিজয়ীদের পুরুস্কার তুলে দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হা-ডু-ডু নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে একটি খাসি বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার