
সাদিকুর রহমান, সিলেট: প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। গৌরবময় এই অর্জন সাফল্যের মুকুটে এক নতুন পালক যুক্ত করেছে।
তিনি ১৯ জানুয়ারি ২৫ ইং সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গোয়াইনঘাটে দায়িত্ব গ্রহণ করেন। গেল কয়েক মাসে তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয় সচেতন মহলের বিশ্বাস করে এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে গোয়াইনঘাটের উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে।
এই গৌরবময় অর্জনের পর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে আমি শুরু থেকেই কাজ করে যাচ্ছি।
বিশেষ করে উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...