
মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে। বিজিবির অনড় অবস্থানের মুখে অবশেষে ওই ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, গত ০৪ জুন গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপির (বর্ডার আউটপোস্ট) দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়ন ওই ২৮ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।
সে সময় বিজিবির টহল দল দ্রুত ও শক্ত পদক্ষেপ গ্রহণ করে অনুপ্রবেশের এই প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির বাধায় তারা বাংলাদেশের সীমানায় ঢুকতে না পেরে আন্তর্জাতিক সীমান্তের শূন্য লাইন (জিরো লাইন) থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল।
সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিবর্গের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষেপিত হচ্ছে না।
ধারণা করা হচ্ছে, বিজিবির কঠোর নজরদারি ও অনড় অবস্থানের কারণে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।
বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি কর্তৃক সংশ্লিষ্ট সীমান্ত এলাকা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...