
সুকুমার ঋষি পোরশা নওগাঁঃ নওগাঁর পোরশা উপজেলায় নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে কাঁচা-পাকা আম নামানোর অভিযোগ উঠেছে একশ্রেণীর অসাধু আম চাষি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতে একদিকে যেমন বাজারে নিম্নমানের আম সরবরাহ হচ্ছে, অন্যদিকে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন।
তবে মাঠপর্যায়ে এমন আইনবহির্ভূত কর্মকাণ্ড চললেও স্থানীয় উপজেলা কৃষি বিভাগ ও কৃষি অফিসারের কোনো নজরদারি বা মাথাব্যথা নেই বলে অভিযোগ স্থানীয় সচেতন মহল ও সাধারণ কৃষকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, আম পরিপক্ব হওয়া এবং বাজারজাতকরণের জন্য জেলা প্রশাসন থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়সীমা (ম্যাংগো ক্যালেন্ডার) বেঁধে দেওয়া হয়।
কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পোরশার বিভিন্ন বাগানে বিষাক্ত কেমিক্যাল বা কার্বাইড দিয়ে আম পাকানো এবং তা অপরিপক্ব অবস্থাতেই গাছ থেকে পেড়ে বাজারজাত করা হচ্ছে। অধিক মুনাফার আশায় আমের প্রকৃত স্বাদ ও গুণাগুণ নষ্ট করে এই কাজ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বেশ কয়েকজন আম চাষি জানান, “অনেকে বেশি দাম পাওয়ার আশায় নির্ধারিত সময়ের আগেই আম নামিয়ে ফেলছেন। অথচ কৃষি অফিসের লোকজন এসে যে নিষেধ করবেন বা বাজার মনিটরিং করবেন, এমন কোনো উদ্যোগ চোখেই পড়ছে না।
কৃষি অফিসারের এই নীরবতা অসাধু ব্যবসায়ীদের আরও উৎসাহিত করছে।” সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজার থেকে আগাম আম কিনে তারা প্রতারিত হচ্ছেন। দেখতে পাকা মনে হলেও এসব আমে কোনো স্বাদ নেই, উল্টো কেমিক্যালের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে জানতে পোরশা উপজেলা কৃষি অফিসার মামুনুর রশীদের কাছে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করলে ফোন রিসিভ করেনি
এলাকার সচেতন নাগরিকরা মনে করেন, আম পোরশার তথা জেলার একটি বড় অর্থনৈতিক সম্পদ। এভাবে সময়ের আগে আম নামিয়ে বাজারজাত করা হলে পুরো জেলার আমের সুনামে মারাত্মক দাগ পড়বে।
তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং কৃষি কর্মকর্তার উদাসীনতা কাটিয়ে কঠোর বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার