সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ , ১০ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বেলা ১১ টায় সাপাহার ইউনিয়ন পরিষদের হলরুমে ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাস্তবায়নকারী সংস্থা হিসাবে কাজ করছেন কারিতাস।

আলোচনা সভায় স্থানীয় জনগণের পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও গ্রহণে করণীয়, পুষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পুষ্টিনির্ভর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর