
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) কলেজের বিভিন্ন বিভাগে এ ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্ব স্ব বিভাগে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় প্রধানরা সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
কলেজ সূত্রে জানা গেছে, প্রথম দিনে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে এবং বৃহস্পতিবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলেজ ক্যাম্পাসে এ আয়োজন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। কলেজ প্রশাসন আশা প্রকাশ করেছে, এ ওরিয়েন্টেশন কর্মসূচি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন যাত্রাকে আরও ফলপ্রসূ ও গতিশীল করতে সহায়তা করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...