• খুলনা শীর্ষ সংবাদ
  • মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ

মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ , ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ঋণ সহায়তা প্রদান করেছে পাইকগাছা উপজেলা পল্লী উন্নয়ন অফিস।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মাহবুব জোয়ার্দারের হাতে ১ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী জোয়ার্দারের বড় পুত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে সরকার নানা ধরনের কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ ধরনের ঋণ সহায়তা আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ, সুমন চৌধুরী, মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, মাহবুব জোয়ার্দারকে ১৮ মাস মেয়াদে স্বল্প সুদে এ ঋণ প্রদান করা হয়েছে। তিনি এ অর্থ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করবেন, যা তার পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর