
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলা হলরুমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে সদরের ইউএনও আসমা বিনতে রফিকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা হয়।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুয়ান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া।
উদ্বোধন শেষে অতিথিরা সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের