
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (১৩ জুন ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে সদর থানার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে জুয়েল ইলেকট্রনিকস নামীয় ওয়ালটন শোরুমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোসা. শিরিন আক্তার প্রকাশ সাদিয়া (৪০), মো. রহমত আলী (৬৫) এবং মো. আলাউদ্দিন প্রকাশ অলি। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অনুযায়ী, এ ঘটনায় উপ-পরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...