সরাইলে উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৬

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ত্রিতাল সঙ্গীত নিকেতন ও উপজেলা শিল্পকলা একাডেমি, আয়োজনে ১৫ জুন আলোচনা ও বর্ণাঢ‌্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৬ উদযাপিত হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সম্মা‌নিত বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন,রবীন্দ্রনাথ ও নজরু‌লের যথাক্রমে বিশ্বকবি ও জাতীয় ক‌বি হওয়ার পেছনে তাঁদের পূর্বব‌ঙ্গে আগমন এবং পূর্ববঙ্গের সাধারণ মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি ও প্রকৃতির অবদান সবচেয়ে বেশি।

বক্তাগণ ব‌লেন রবীন্দ্রনাথ ছি‌লেন আধ্যাত্মবাদী ও মানবতাবাদী কবি এবং নজরুল ছি‌লেন বি‌দ্রোহী, সাম‌্যবাদী ও মাবতাবাদী ক‌বি।

বক্তব্যে বলেন, রবীন্দ্র-নজরুল চর্চায় আত্মনিবেদন করার জন্য শিক্ষার্থী‌দের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, অধ্যাপক মান বর্ধন পাল, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, মোজাম্মেল পাঠান, দেবদাস সিংহ রায় প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর