
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে পারবে না। বুধবার (১৭ জুন) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণকে গণতন্ত্র ও জনকল্যাণমূলক কর্মসূচি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহারের সুবিধা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সুস্পষ্ট অর্থায়ন পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চা-শ্রমিকদের ঘর নির্মাণে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
জনসভায় তিনি বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...