
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাাপাহারে আম মৌসুমকে কেন্দ্র করে মনিটরিং ও বাজার নিয়ন্ত্রণে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় (১৯ জুন) সাপাহার জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁ জেলার অন্যতম বৃহৎ আমের আড়ত সাপাহার আমে বাজারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল শ্যামলী রানী বর্মন, সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পরিবহন শ্রমিক সভাপতি জয়নাল আবেদীন, আম আড়ত সমবায় সমিতির সাধারন সম্পাদক ইমাম হোসেন রিফাত প্রমুখ।
পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় বিভিন্ন আমের আড়ত ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতারণা রোধ এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো জানান, আমের মৌসুমে ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নাম বাজারে একটি অস্থায়ী কন্ট্রোল রুমের উদ্বোধন করেছি। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আম বাজারে কোন হিজড়া বা টোকাই আম তুললে তাদের ধরে পুলিশে দিবেন, পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিরাপত্তা জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...