
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনী শহরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে গতকাল শুক্রবার (২০ জুন) রাত ২টা ৫০ মিনিটের দিকে শহরের রামপুর এলাকার শাহীন একাডেমি স্কুল গেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মো. রুকুল করিম ও এসআই মো. সোহাগ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানতে পেরেছে।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি লোহার তৈরি রড, দুটি ধারালো চাপাতি, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি, একটি লোহার তৈরি ডেগার এবং একটি বড় সেলাই রেঞ্জসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের দাবি, সংঘবদ্ধ অপরাধ ও ডাকাতি প্রতিরোধে তাদের এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার