
খুলনার পাইকগাছায় বহুল আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং নিহতের স্বজনদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রধান আসামির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার(২২ জুন) বিকেলে উপজেলা সদরে নিহত হাসান সরদারের স্বজন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
জানা যায়, গত ৭ জুন উপজেলার চাঁদখালী এলাকায় নিহত হাসান সরদারের স্ত্রীর সামনে অশোভন আচরণের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মালেক সরদারের ছেলে হাসান সরদারকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার পর পুলিশ এজাহারভুক্ত দুই আসামি মিন্টু ও আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে মামলার অন্যান্য আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা।
এদিকে, হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুর ভাই মিলন ইসলাম এবং দ্বিতীয় আসামির স্ত্রী পারভীন বেগম গত ১৪ জুন নিহতের স্বজনদের বিরুদ্ধে ঘরবাড়ি পোড়ানো ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে ১২ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এসব মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক উদ্দেশ্যে করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, হাসান হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহতের স্বজনদের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে।
পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার