
হাসান মিয়া, নকলা (শেরপুর): শেরপুরের মেধাবী শিক্ষার্থী সাদিক আল মাহি সম্প্রতি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
এর আগে ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে মাটির কাজে প্রথম এবং চিত্রাংকনে দ্বিতীয় স্থান অর্জন করে সে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
শুধু এ দুটি অর্জনই নয়, বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নানা সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিয়ে সাদিক আল মাহি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ একাধিক পুরস্কার অর্জন করেছে। তার ধারাবাহিক সাফল্য পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
সাদিক আল মাহি এবার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষাজীবনের পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, সাদিক আল মাহি ছোটবেলা থেকেই চিত্রাঙ্কন ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আগ্রহী। তার এ অর্জনের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা