
ময়মনসিংহের ত্রিশালে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দুই ধ র্ষ ক ইমাম গ্রেফতার হয়েছে, জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে মসজিদে আটক করে মারধর করে, পুলিশে সোপর্দ করেন। পরে এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযুক্ত ব্যক্তিকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৪৫)। তিনি উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মণ্ডল জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, দশ বছর বয়সী শিশুটি একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ভ্যানচালক ও মা পোশাক কারখানায় কাজ করেন। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মসজিদের ইমামকে খাবার দেওয়া হতো। গত শুক্রবার শিশুটি তাঁর জন্য দুপুরের খাবার নিয়ে যায়। তখন তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ও দেখান তিনি।
গতকাল সোমবার শিশুটি স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাতে থানায় মামলা করেন। ওই মামলায় ইব্রাহিমকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, শিশুটি ইমামকে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার ঘটনাটি ঘটলেও গতকাল সোমবার বিষয়টি জানাজানি হয়। আজ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...