
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া, ২৩ জুন: জলাশয় ও শিশু সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ঢেউ’ ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে সাত দফা প্রস্তাবনা প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীদের সামনে শিশু অধিকার প্রতিষ্ঠা, নদী-খাল-পুকুর জলাশয় সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢেউ-এর মুখপাত্র সোহেল আহাদ বলেন, ঢেউ নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় রক্ষার কথা বলে এবং ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে পরিবেশ এবং শিশুর অধিকার—দুইটিকেই সমান গুরুত্ব দিতে হবে।
এ সময় ঢেউ-এর যুগ্মআহ্বায়ক আমিনুল ইসলাম আহাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুকুর, খাল ও নদী ভরাট রোধে সবাইকে সচেতন হতে হবে এবং শিশু সুরক্ষার বিষয়েও সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তিনি পরিবেশ সুরক্ষা ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি ঢেউ এর যুগ্ম আহবায়ক আলী আক্রাম খন্দকার স্বপনের সঞ্চালনায় শিক্ষার্থীরা জলাশয় সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার