পটুয়াখালীর দুমকিতে জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়টি ১ যুগেও নিবন্ধন হয়নি

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , ২৯ জুন ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালী: দীর্ঘ ১ যুগ ধরে স্বীকৃতির অপেক্ষায় দুমকি উপজেলার জলিশা প্রতিবন্ধী বিদ্যালয় । ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এখনও নিবন্ধিত না হলেও এখানে শান্তিপূর্ণ পরিবেশেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তালিকাভুক্ত ৬৭ জন শিক্ষক-কর্মচারী বিনা বেতনেই দায়িত্ব পালন করে আসছেন। এসব শিক্ষক-কর্মচারীরা আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আতিকুল ইসলাম।

জানা গেছে, সম্প্রতি সারাদেশের প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও নিবন্ধনের দাবীতে শিক্ষকদের বিক্ষোভের প্রেক্ষিতে সরকার নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার (২৯ জুন) এ বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ পরিদর্শনকালে বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, প্রয়োজনীয় নথিপত্র, প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্রপাতি ও খেলাধুলার সামগ্রী দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য লিখুন