
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে সরকারি সেবার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি প্রথমে সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া পর্যালোচনা করেন।
পরে সোলাদানা ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর ইউএনও আমুরকাটা রঙধনু মাধ্যমিক বিদ্যালয় ও দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পরে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের এমন নিয়মিত পরিদর্শন সরকারি সেবার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...