
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা এলাকার একটি পুকুর থেকে মাদরাসা কর্তৃপক্ষ ওই মরদেহ উদ্ধার করেন।
পুুলিশ জানায়, নকলা উপজেলার জালালপুর মহল্লার মৃত সিরাজ আলীর ছেলে সোহাগ মিয়া নালিতাবাড়ী উপজেলার তালতলা বাজার এলাকায় একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।
গতকাল শুক্রবার বিকেলে সহপাঠীদের সাথে খেলাধূলা শেষে পুকুরে কাঁদা ধুইতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে সন্ধ্যায় মাদরাসায় না যাওয়ায় শিক্ষকরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী ও নকলা থানার ওসিদ্বয় বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...