
সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞাঁ, এমপি।
সভায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলের কারণে জেলার সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা, পুনর্বাসন কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত এলাকায় চলমান ত্রাণ কার্যক্রম, প্রয়োজনীয় সহায়তা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার