
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।
গতকাল বুধবার (১৫ জুলাই ) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী সদর বাজারের নাহিদ হাসানের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয় ও কারেন্ট জাল ব্যবসায়ী নাহিদ হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃত জাল উপজেলা ভূমি অফিসের সামনে জনসম্মুখে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয়। বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন