
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের চারা বাটুলতলা খালে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ বাঁধ, নেট ও পাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানের ফলে দীর্ঘদিনের বাধা দূর হয়ে খালটির স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের মধ্যে অবৈধভাবে নির্মিত বাঁধ, নেট ও পাটা অপসারণ করা হলে পানির প্রবাহ স্বাভাবিক হয়ে আসে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. তৈয়েবুর রহমান, দফাদার কালিপদ, গ্রাম পুলিশ রামপ্রসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, খাল বা জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে কেউ অবৈধভাবে বাঁধ, নেট বা পাটা স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...