
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীদের আবেদন গ্রহণ করে তাৎক্ষণিকভাবে চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন করা হয়।
পাশাপাশি লাইসেন্স নবায়নকারীদের অনুকূলে সরকারি বিধি অনুযায়ী ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ব্যবসায়ীরা সহজেই লাইসেন্স নবায়নের সুযোগ পান এবং সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব আদায় কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ ধরনের ভ্রাম্যমাণ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী জানান, চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন কার্যক্রমের আওতায় চলতি বছরের জুলাই মাসে প্রায় ৯ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের