
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (এমপিসিজি) এবং স্বাস্থ্যবিধি (হাইজিন) কিট বিতরণ করা হয়েছে।
শনিবার(২৫জুলাই ২০২৬) স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে, কারিতাস বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিউল আলম বলেন, খাগড়াছড়ির অন্যতম দুর্যোগপ্রবণ উপজেলা দীঘিনালা। প্রতিবছর বর্ষা মৌসুমে এ অঞ্চলে বন্যা দেখা দেয়। দুর্যোগ মোকাবিলায় সরকার ও বেসরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। তিনি উপকারভোগীদের সহায়তা যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার মানুষের সহায়তায় স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রানা, কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা।
অনুষ্ঠানের শেষে জাবারাং কল্যাণ সমিতির পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য দীঘিনালা উপজেলা প্রশাসন, কবাখালী ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত