​১ আগস্টের যুব সমাবেশ সফল করতে শার্শার উলাশীতে যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ৩১ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর শহরে আগামী ১ আগস্টের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের শার্শায় ৯নং উলাশী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ​শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় শার্শা উপজেলার কন্যাদাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

​উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ।

​প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম শহীদ বলেন, “আগামী ১ আগস্ট যশোর শহরে অনুষ্ঠিতব্য যুব সমাবেশ ইতিহাসের অন্যতম বৃহৎ ও সফল সমাবেশে পরিণত হবে।

এই সমাবেশের মাধ্যমে যুবদলের প্রতিটি ইউনিট আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।” তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

একই সাথে ৫ আগস্টের পূর্বে সংঘটিত বিভিন্ন অপরাধ ও অপকর্মের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুজিদ।

এছাড়াও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফী, উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সহ-সভাপতি তাজউদ্দীন আহমেদ, যুবদল নেতা আশানুর, লাল্টু বিশ্বাস, সাইফুল ইসলাম মিলন, মুকুল হোসেন, মমিনুর রহমান মোমিন, মহিদুল ইসলামসহ উলাশী ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​সভায় উপস্থিত বক্তারা আগামী ১ আগস্টের যশোর শহরের যুব সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে উলাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আরও খবর