
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে ঘিরে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় গণসংযোগে দারুণ ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। ‘পথে, ঘাটে, মাঠে’ এবং ভোটারদের ‘দ্বারে দ্বারে’ গিয়ে তিনি কুশল বিনিময় করছেন ও সততার সাথে জনসেবা করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় এখন তার উপস্থিতি লক্ষণীয়। ভোটারদের সাথে হাত মেলানো, প্রবীণদের কোলাকুলি করা এবং তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেওয়ার মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। প্রবীণদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের ভালোবাসা ও ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে জানান এই প্রার্থী।
রবিবার(২ আগষ্ট) সকালে পৌর এলাকার ৫নং ওয়ার্ড দিঘীরপাড় ঘুরে এদৃশ্য দেখা গেল। স্থানীয় সাধারণ ভোটারদের অভিমত, বিগত দিনে সুখে-দুঃখে পাশে থাকায় পৌরসভার ৯টি ওয়ার্ডেই ইমদাদুল হক ইমদাদের একটি আলাদা গ্রহণযোগ্যতা ও ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। গণসংযোগের সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে তিনি আসন্ন নির্বাচনে ‘শতভাগ জয়ের আশা’ প্রকাশ করেছেন।
নির্বাচনী প্রচারে তিনি পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যুগোপযোগী শহর হিসেবে বেনাপোলকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো:
* বেনাপোল পৌর এলাকায় জরুরি ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার প্রতিশ্রুতি।
* তরুণ ও বেকার জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থানের সুব্যবস্থা করা।
* নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ এবং এলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত ও ‘ভাঙ্গা রাস্তা’গুলো পুনর্নির্মাণ করে চলাচলের সুব্যবস্থা করা।
* এলাকার সকল স্কুল ও কলেজে সুশিক্ষার মানোন্নয়ন এবং পড়াশোনার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা।
গণসংযোগকালে মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি বেনাপোল পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার প্রতিটি মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষের সেবা করার সুযোগ চাই এবং সকলের সার্বিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার