• খুলনা শীর্ষ সংবাদ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।

গতকাল বুধবার(৫ আগষ্ট) দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা বিনিময় করা হয়।

পরে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এ উদ্যোগে রোগী ও তাদের স্বজনদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাকিলা আফরোজ, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সার্বিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।