
মজিবুর রহমান,নেত্রকোণা: নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম-মোয়াজিনকে আর্থিক অনুদান প্রদান করেছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়ায় তাঁর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের অর্থ তুলে দেন তিনি। এ সময় বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মোয়াজিন, আলেম-উলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ ও ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নির্বাচনের আগে ড. হিলালী ঘোষণা দিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানির অর্থ ইমাম-মোয়াজিনদের কল্যাণে ব্যয় করবেন। সে লক্ষ্যে তিনি ‘ইমাম-মোয়াজিন ও এতিম কল্যাণ ট্রাস্ট’ গঠন করেন এবং নিজের সরকারি সম্মানির অর্থ ট্রাস্টে প্রদান করেন।
ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় জটিল রোগে আক্রান্ত চারজন ইমাম-মোয়াজিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এরআগে ৩ শতাধিক কোরআনের হাফেজকে অনুদান প্রদান করা হয়েছে।
অনুদানপ্রাপ্ত মাওলানা আমিনুল ইসলাম ফারুকী এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্থ তাঁর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্রাস্ট পরিচালনা পরিষদের সদস্য মাওলানা হারুন অর রশিদ ফারুকী ও আব্দুর রশিদ নূরানী জানান, কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ইমাম-মোয়াজিন ও এতিম শিশুদের পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।
আজ কেন্দুয়া উপজেলায় দেওয়া হয়েছে। আটপাড়া উপজেলায় যাচাই-বাছাই করা হচ্ছে খুব শিঘ্রই আটপাড়ায় প্রদান করা হবে।
ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।
এলাকার উন্নয়নের পাশাপাশি ইমাম-মোয়াজিন ও এতিম শিশুদের কল্যাণে কাজ করে যেতে সবার দোয়া কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার