​ধারাবাহিকভাবে ৩ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ , ৯ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সংগৃহীত ছবি।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বেনাপোল গ্রামে দিনভর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব,যশোর জেলা যুবদল যুগ্ম-আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব,মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

​রবিবার (৯ আগস্ট) সকাল থেকেই তিনি ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান।

গণসংযোগকালে তিনি প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সরেজমিনে সেখানে গিয়ে এদৃশ্য দেখা গৈল।

মো. ইমদাদুল হক ইমদাদ অত্যন্ত আন্তরিকতার সাথে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, প্রবীণ নাগরিক ও গৃহিণীদের মাঝে নির্বাচনী লিফলেট তুলে দিচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। স্থানীয় সাধারণ মানুষের ভালোবাসা ও পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে। ​ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে আসায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আস্থার সঞ্চার হয়েছে।

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা জানান, “ইমদাদ ভাই সবসময় আমাদের বিপদে-আপদে পাশে থাকেন। তাকে আমরা ঘরের সন্তান মনে করি। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও আমাদের সুখ-দুঃখে যাকে পাশে পাওয়া যাবে, আমরা তাকেই প্রতিনিধি হিসেবে দেখতে চাই।”

​গণসংযোগকালে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন:
​”আমি এ মাটিরই সন্তান। ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের যে ভালোবাসা ও সমর্থন আমি পাচ্ছি, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো আমৃত্যু। ভোটারদের আস্থাই আমার পথচলার শক্তি।”

নির্বাচনী এই ​প্রচারণায় তরুণ নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ ৩ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়াকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।

গণসংযোগে অংশ নেন- বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক- মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা- আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- হযরত আলী, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুব নেতা- মনির হোসেন সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন