
সুকুমার ঋষি পোরশা নওগাঁঃ ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে পোরশা উপজেলা মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ধীরেন লড়াকু, পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্, উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও নিজস্ব ঐতিহ্য দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
এসব ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...