
মো.সাহিদুল ইসলাম শাহীন:- “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার শার্শা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।
আজ ১৬ আগস্ট (রবিবার) ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটি, শার্শা, যশোর’-এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কামপ্লেক্স মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা দেশীয় মাছ রক্ষা, পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
পরবর্তীতে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় সংসদ সদস্য, ৮৫-যশোর-১ শার্শা। সভায় সভাপতিত্ব করেন, মো. নিয়াজ মাখদুম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), শার্শা, যশোর।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং রূপালি মৎস্য উৎপাদনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করে তুলতে সবাইকে সচেতন হতে হবে। দেশীয় মাছের পোনা রক্ষা ও বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ বাড়াতে পারলেই দেশের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার- পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার- ডা. তপু কুমার সাহা,শার্শা উপজেলা প্রেসক্লাব সভাপতি-আহম্মদ আলী শাহীন, শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু এবং শ্রমবিষয়ক সম্পাদক- মো. সহিদ আলী।
এ ছাড়াও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও সাধারণ চাষিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের