
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নং রহমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পটুয়া ফকদানপুর গ্রামে ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মো.রেজাউল ইসলাম রন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ রবিবার (১৬ আগস্ট) দুপুর ৩ টায় শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় সমবায় মার্কেট এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রেজাউল ইসলাম রন্টু (পিতা: মৃত মহফিজ চেয়ারম্যান) ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে পাকা ঘর বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। তিনি ভুক্তভোগীদের জানান, ঘর নির্মাণের জন্য ১,৮০,০০০ টাকা এবং টিনের সেড পাকা ঘরের জন্য ১,২৫,০০০ টাকা দিলে ফাউন্ডেশন থেকে ঘর তৈরি করে দেওয়া হবে।
তার কথায় বিশ্বাস করে ভুক্তভোগীরা প্রায় ১৩০ জনের কাছ থেকে সর্বমোট ৩’০০০০০ লক্ষ টাকা সংগ্রহ করে তাকে প্রদান করেন। টাকা নেওয়ার পর আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও কোনো কাজ শুরু করা হয়নি।
অভিযোগ সূত্রে আরও জানাযায়, ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে বা ঘর সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত রন্টু নানা তালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে তিনি তাদের বিভিন্ন ভয়ভীতি দেখান এবং হুমকি প্রদান করে। বর্তমানে ঘর বা টাকা কোনোটিই না পেয়ে চরম অনিশ্চয়তা ও আত্মসাতের আশঙ্কায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে রেজাউল ইসলাম রন্টু কাছে জানতে চাইলে তার মুঠোফোনে একাধিক বার ফোন করলে তিনি ফোন ধরেননি।
এ অবস্থায়, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার