
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ অবৈধ পথে ভারতের যাওয়ার পর দালালের মাধ্যমে ফিরে আসার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।
একই সাথে তাদের বহন করতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।
শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ি এলাকার ১১১১ নং সীমানা পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।
হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী গোদাগাড়ি এলাকার বাংলাদেশী এই নাগরিকরা প্রায় এক বছর আগে অবৈধ পথে ভারতে যায়।
সেখানে যাওয়ার পর তারা শ্রমিকের কাজ করতো। বর্তমানে ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় ধরা পড়ার ভয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী নালিতাবাড়ী উপজেলার কালাপানি সীমান্তের ১১১১ নং পিলারের কাছ দিয়ে শুক্রবার ভোর চারটার দিকে ৩০জন বাংলাদেশে প্রবেশ করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে। বাকীরা পাহাড়ের বিভিন্ন অংশে দৌড়ে পালিয়ে যায়।
এদিকে তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...