
মজিবুর রহমান নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মঞ্জু। তিনি তার বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
রোববার দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি বাজারে হাজী আজিজ ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহিম মঞ্জু বলেন, কয়েক দিন আগে রফিকুল ইসলাম মধু নামের এক ব্যক্তি ফেসবুকে তাকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে স্ট্যাটাস দেন। তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রফিকুল ইসলাম মধুর ওপর কথিত হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন মঞ্জু। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় তিনি সাইবার আইনে থানায় অভিযোগ দিয়ে আইনগত প্রতিকার চাইবেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...