
তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পিএলসির রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুস সালাম এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া।
কর্মসূচির প্রথম ধাপে দেশের সাতটি জেলা—বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নারী হকি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বে জেলার বিভিন্ন এলাকার ৫০ জন নারী ও কিশোরী অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে।
নির্বাচিত খেলোয়াড়দের ২৫ দিনে মোট ৫০টি সেশনে হকি প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে খাগড়াছড়ি জেলা নারী হকি দল গঠনের পরিকল্পনা রয়েছে, যাতে তারা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়।
প্রশিক্ষণে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় হকি দলের খেলোয়াড় সুমি আক্তার।
আয়োজকদের মতে, প্রত্যন্ত এলাকার নারী ও কিশোরীদের হকির সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ পেলে খাগড়াছড়ি থেকে জাতীয় পর্যায়ের নারী হকি খেলোয়াড় উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে কৌশলী চাকমা, জিটিভির সাংবাদিক হলাপ্রুসাই মারমাসহ খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচি দেশের তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন