
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য ইএসকাফ (ESkuf) কফ সিরাপসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল টু যশোর মহাসড়কের দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) সুজন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিমের সাথে দিঘীরপাড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করেন।
অভিযান চলাকালে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল অবৈধ ‘ইএসকাফ কফ সিরাপ’ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম: মো. বাদশা শেখ (৪৮), পিতা- মৃত শুকুর শেখ, মাতা- রাহেলা বেগম, সাং- উজিরপুর (বিলপাড়া), থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-৩, তারিখ- ০৪/০৯/২০২৬)। ধৃত আসামী মো. বাদশা শেখকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযান সম্পর্কে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, “মাদক সমাজের বড় শত্রু।
মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে এবং যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম(পিপিএম-সেবা) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক) সার্কেল,নাভারণ,শার্শা,যশোরের নির্দেশনায় আমরা বেনাপোল সীমান্ত এবং আশেপাশের এলাকা মাদকশূন্য করার জন্য কাজ করে যাচ্ছি।
আমাদের পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আমরা জনসাধারণের সহযোগিতা কামনা করছি, মাদক সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। এই এলাকাকে মাদক মুক্ত ও নিরাপদ রাখতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বদ্ধপরিকর।”
পুলিশের এই তাৎক্ষণিক ও সফল অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার রোধে শুভ বার্তা পৌঁছেছে এবং এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত